দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির স্টাফ রিপোর্টার তাইমুন ইসলাম রায়হান এবং প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি পদে জাওহার ইকবাল খান, অর্থসচিব পদে চন্দ্র হাওলাদার এবং দপ্তর সম্পাদক পদে আসাদুজ্জামান সজিব নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে একুশে টেলিভিশনের রিপোর্টার আরিফুল ইসলাম, কামরুল ইসলাম, আলমগীর হোসেন ও শারমিন আজাদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তুহিন হাওলাদার।
নির্বাচনের মধ্য দিয়ে ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের সংগঠন পিজেএফের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে।
এমএম/